বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ৪টার দিকে রাজধানীর পূর্বাচল সংবর্ধনাস্থল থেকে মঞ্চে ভাষণ দেওয়ার পর মা খালেদা জিয়ার সঙ্গে দেখা করার জন্য এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হন।
এর আগে সকাল ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ঢাকার মাটিতে অবতরণ করে। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তিনি জুতা খুলে দেশের মাটিতে পা রাখেন এবং হাতে এক মুঠো মাটি নেন।
এরও আগে, বুধবার তিনি স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানসহ লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। এ সময় সঙ্গে ছিলেন লন্ডন বিএনপির কয়েকজন নেতাও।





