জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. আরিফুল ইসলাম মাস্টার্সে ৩.৯৮ সিজিপিএ অর্জন করে বিভাগে প্রথম স্থান লাভ করেছেন। মঙ্গলবার (১৩ মে) প্রকাশিত ফলাফল থেকে এই তথ্য জানা যায়।
\r\nএর আগে, একই বিভাগ থেকে স্নাতক পর্যায়ে ৩.৮৯ সিজিপিএ পেয়ে তিনি প্রথম স্থান অর্জন করেছিলেন। তার অসাধারণ মেধার স্বীকৃতিস্বরূপ, তিনি মিসরের প্রখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স প্রোগ্রামে ফুল ফান্ডেড স্কলারশিপ পেয়ে পড়াশোনার সুযোগ অর্জন করেছেন।
\r\nফলাফল প্রকাশের পর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আরিফুল ইসলাম বলেন, “আমার সব সময়ের স্বপ্ন ছিল ইকামাতে দ্বীনের দাওয়াত দেশ-বিদেশে ছড়িয়ে দেওয়া। আজ আমার মাস্টার্সের ফলাফল প্রকাশিত হয়েছে এবং আমি আল আজহার বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে পড়াশোনা করার সুযোগ পেয়েছি। এই ফলাফল এবং স্কলারশিপ আমাকে আমার স্বপ্নপূরণের পথে আরও এক ধাপ এগিয়ে দিয়েছে। সকলের দোয়া ও ভালোবাসা চাই।”





