রাজধানীর মালিবাগের বকশীবাগ এলাকা থেকে এক তরুণীকে বস্তাবন্দি অবস্থায় মৃত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম সুরভী আক্তার মাহফুজা (২১)। সোমবার বিকেলে প্রথমে অজ্ঞাতপরিচয় হিসেবে তার লাশ উদ্ধার করা হয়, পরে রাতে পরিচয় শনাক্ত হয়। ঘটনাস্থল থেকে তার স্বামী আশিকুর রহমান মোল্লা পলাতক রয়েছেন।

\r\n


শাহজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম জানান, মাহফুজা ও তার স্বামী বকশীবাগের মসজিদ এলাকার ৪৯৩/এ নম্বর বাসার নিচতলায় একসাথে থাকতেন। তারা দুজনেই স্থানীয় একটি টেইলার্সে কাজ করতেন। কাজের সূত্রে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে এবং পরে তারা বিয়ে করেন।

\r\n


টনার দিন বাসা থেকে দুর্গন্ধ বের হতে শুরু করলে স্থানীয়রা সন্দেহ করে পুলিশকে খবর দেন। পুলিশ এসে ঘর থেকে মহিলার বস্তাবন্দি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামী আশিকুর রহমানই স্ত্রীকে হত্যা করে পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন।

\r\n


নিহত মাহফুজার ভাই হৃদয় খান জানান, তাদের বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলার জয়নগর গ্রামে। বাবা নুরুল হক খানের মেয়ে সুরভী ছয় বছর আগে ঢাকায় বিয়ে করেছিলেন। স্বামী আশিকুর কেরানীগঞ্জের টেইলার্সে কাজ করতেন। তাদের চার বছরের একটি ছেলে সন্তান মেহেদি হাসান আছে। দুই বছর আগে আশিক স্ত্রীর প্রতি মারধর করেছিলেন এবং সংসার না করার হুমকি দিয়েছিলেন, কিন্তু পরে সুরভী পুনরায় সংসার করতে রাজি হন। 

এরপর থেকে মাহফুজার পরিবার সঙ্গে যোগাযোগ ছিল না। সোমবার পুলিশ খবর দিলে তারা গ্রাম থেকে ঢাকায় এসে মালিবাগের বাসায় বোনের লাশ দেখতে পান।