ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৯৩৭ জনে। ইরানের উপস্বাস্থ্যমন্ত্রী আলী জাফারিয়ান কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরাকে জানান, নিহতদের মধ্যে ২৪০ জন নারী এবং ২১২ জন শিশু রয়েছেন।
উপস্বাস্থ্যমন্ত্রী আরও জানান, যুদ্ধে এ পর্যন্ত ২৪,৮০০-এরও বেশি মানুষ আহত হয়েছেন। তাদের মধ্যে প্রায় ৪,০০০ নারী এবং ১,৬২১ শিশু রয়েছেন।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালাচ্ছে। উত্তরে ইরানও ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালাচ্ছে।
সূত্র: আল–জাজিরা





