ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে প্রকাশ্যে ধূমপান ও সকল ধরনের মাদকদ্রব্য সেবন বা সংরক্ষণ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আজ সোমবার হল প্রশাসন এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হলে প্রাঙ্গণে প্রকাশ্যে ধূমপান করলে সরকার প্রদত্ত বিধি অনুযায়ী ৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। এছাড়া ইয়াবা, গাঁজা, হেরোইন বা অন্য কোনো ধরনের মাদকদ্রব্য সেবন বা সংরক্ষণের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে অভিভাবকের উপস্থিতিতে হল থেকে বহিষ্কার করা হবে।
হল প্রশাসন উল্লেখ করেছে, শিক্ষাবান্ধব, নিরাপদ ও সুস্থ পরিবেশ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকল শিক্ষার্থীকে নিয়মগুলো কঠোরভাবে অনুসরণ করার জন্য অনুরোধ করা হয়েছে।





