রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।


বুধবার (২১ জানুয়ারি) দুপুরে গুলশানের বিএনপি কার্যালয়ের বাইরে হতাহত পরিবারগুলো তারেক রহমানের সঙ্গে দেখা করেন।


এ সময় তারা বিমান দুর্ঘটনায় বিচার দাবি, ক্ষতিপূরণ, সুচিকিৎসার ব্যবস্থা, শহীদ মর্যাদা এবং আহতদের পুনর্বাসনের বিষয় নিয়ে তারেক রহমানের সঙ্গে আলোচনা করেন।


বিএনপি চেয়ারম্যান তাদের ধৈর্য ধরার আহ্বান জানান এবং নির্বাচনের পর এই বিষয়গুলো দেখার আশ্বাস দেন। এছাড়া ক্ষতিগ্রস্তদের জন্য আপাতত একজন প্রতিনিধি দিয়ে সমন্বয় করা হবে বলেও জানান।