ভোলা প্রতিনিধি: আজ ভোলা জেলা প্রশাসন কার্যালয় থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন ভোলা-৪ (চরফ্যাশন–মনপুরা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামি মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল।

মনোনয়ন ফর্ম সংগ্রহ উপলক্ষে ভোলা জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় করেন জামায়াতের নেতৃবৃন্দ। এসময় জেলার সার্বিক পরিস্থিতি, নির্বাচন প্রক্রিয়া এবং শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন আয়োজনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ভোলা জেলা জামায়াতে ইসলামির সেক্রেটারি কাজী মাওলানা হারুন অর রশিদ, ভোলা-৪ সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল, চরফ্যাশন উপজেলা আমীর অধ্যক্ষ মীর শরীফ হোসাইন এবং চরফ্যাশন আইনজীবী সমিতির সহসভাপতি এডভোকেট তরিকুল ইসলাম।
এসময় নেতৃবৃন্দ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে প্রশাসনের সহযোগিতা কামনা করেন। জেলা প্রশাসক নির্বাচন সংক্রান্ত সকল বিষয়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।