মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত থামাতে কূটনৈতিক তৎপরতা জোরদার হচ্ছে। ভবিষ্যৎ যেকোনো শান্তি আলোচনায় উপসাগরীয় দেশগুলোর সক্রিয় ভূমিকা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে।
পাকিস্তান-এর রাজধানী ইসলামাবাদে আজ রোববার (২৯ মার্চ) বৈঠকে বসছেন মিসর, তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা—এ তথ্য জানিয়েছে বিবিসি।
দুই দিনব্যাপী এই বৈঠকের মূল লক্ষ্য হলো ইরান-এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর চলমান সংঘাত, সেই সঙ্গে হুথিদের সম্পৃক্ততায় সৃষ্ট নতুন পরিস্থিতি—সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে যে অচলাবস্থা তৈরি হয়েছে, তা কাটিয়ে ওঠার পথ খুঁজে বের করা।
এর আগে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিল পাকিস্তান, মিসর ও তুরস্ক। এবারের বৈঠককে সেই প্রচেষ্টারই ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে।





