নাটোর প্রতিনিধি:সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নাটোর জেলার সন্তান ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম-কে সংসদের উচ্চকক্ষে প্রতিনিধি হিসেবে দেখতে চেয়ে জোরালো দাবি উঠেছে। 


জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাবেক ও বর্তমান ছাত্রনেতা, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এ দাবি জানাচ্ছেন।
ফেসবুকে ভাসমান পোস্টগুলোতে বলা হচ্ছে, জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে সরাসরি মাঠে থেকে নেতৃত্বদান এবং সাংগঠনিক ভূমিকা রাখার কারণে তিনি জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করার জন্য উপযুক্ত ব্যক্তি। বিশেষ করে জুলাই সনদের বাস্তবায়নের লক্ষ্যে যে উচ্চকক্ষ গঠনের আলোচনা চলছে, সেখানে আন্দোলনের মাঠে পরীক্ষিত ও সরাসরি ভূমিকা রাখা নেতৃত্বের অন্তর্ভুক্তি জরুরি বলে মন্তব্য করছেন অনেকে।


বর্তমানে নাটোর অঞ্চলে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কোনো সংসদ সদস্য না থাকায় জেলার মানুষের কণ্ঠস্বর যথাযথভাবে জাতীয় পর্যায়ে প্রতিফলিত হচ্ছে না বলেও পোস্টগুলোতে উল্লেখ করা হচ্ছে। নাটোরের উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে মঞ্জুরুল ইসলামকে উচ্চকক্ষে আসন দেওয়ার আহ্বান জানানো হচ্ছে।
যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমর্থনের ঢল লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই এটিকে শুধু নাটোরবাসীর দাবি নয়, বরং সারাদেশের সচেতন ছাত্র-জনতার প্রত্যাশা বলেও উল্লেখ করছেন।