প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের আহ্বানে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতির অংশগ্রহণে একটি ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৩টায় সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হবে।


\r\n

শনিবার (১ নভেম্বর) সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আসিফ ইকবাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


\r\n

সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে, ফুলকোর্ট সভায় অধস্তন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি এবং আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও নীতিগত বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।


\r\n

উল্লেখ্য, ফুলকোর্ট সভা হলো বিচারপতিদের একটি অভ্যন্তরীণ ফোরাম, যেখানে তারা নীতি-নির্ধারণী ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন।