বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর–৩ (সদর) আসনের প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ভোট দিয়েছেন। ভোট দিয়ে তিনি শান্তিপূর্ণ পরিবেশ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় লক্ষ্মীপুর পৌরসভার লামচরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন। ওই কেন্দ্রের সংশ্লিষ্ট কক্ষে তিনিই প্রথম ভোটার ছিলেন।
\r\nভোট শেষে এ্যানি বলেন, দীর্ঘ অপেক্ষার পর একটি সুন্দর পরিবেশে ভোট হচ্ছে। এই পরিবেশে দেশবাসী তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে। তিনি আশা করেন, শান্তিপূর্ণ পরিস্থিতি শেষ পর্যন্ত বজায় থাকবে।
\r\nতিনি আরও বলেন, জনগণ যেন তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচিত করতে পারেন এবং এর মাধ্যমে লক্ষ্মীপুরবাসী ঐক্যবদ্ধ থাকে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার কথাও জানান তিনি।
\r\nএ সময় তার নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
\r\nলক্ষ্মীপুর–৩ আসনে বিএনপির শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও জামায়াতের রেজাউল করিমসহ মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্থানীয়দের মতে, মূল লড়াই হতে পারে বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যে।
\r\nজেলায় চারটি আসনে মোট ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। লক্ষ্মীপুরে ভোটার সংখ্যা ১৬ লাখ ৫ হাজার ১২১ জন। এবার ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।





