ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টা ২৫ মিনিটে তিনি উত্তরার আদমজী ক্যান্টনমেন্ট কলেজ কেন্দ্র থেকে ভোট প্রদান করেন।
ভোট দেওয়ার পর সেনাপ্রধান বলেন, “আজ আমাদের জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ ও আনন্দের দিন। আমরা গত দেড় বছর ধরে এই দিনের অপেক্ষায় ছিলাম। আজ একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য সব প্রস্তুতি সম্পন্ন। সকাল থেকেই দেশে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে এবং ভোটের জন্য অনুকূল পরিস্থিতি রয়েছে।”
তিনি ভোটারদের উদ্দেশে আরও বলেন, “আপনারা নির্ভয়ে বাড়ি থেকে বের হয়ে ভোটকেন্দ্রে যান এবং আপনার ভোট প্রদান করুন।”





