নাটোর প্রতিনিধি: ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, নির্বাচনে শুধু ভোট দিলেই হবে না, আমাদেরকে ভোটের দিন এমনকি ফলাফল পেতে যখন ২-৩ দিন যদি অপেক্ষা করতে হয় তবু মাঠে থেকে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। 

যদি অসদুপায়ে নির্বাচিত হওয়ার স্বপ্ন কেউ দেখে, মাঠে থেকে তাদেরকে প্রতিহত করতে হবে। আমরা যখন সংস্কার চেয়েছি, তখন একটি পক্ষ নির্বাচন চেয়েছে। আমরা যখন নির্বাচনে এসেছি তখন তারা আমাদের কর্মীদের বাধা দিচ্ছে, আমাদের মা-বোনদের লাঞ্চিত করছে-হেনস্তা করছে। তারা পরাজয়ের গন্ধ পেয়ে আমাদেরকে নির্বাচনী প্রচারণা থেকে দুরে রাখতে চাচ্ছে। কিন্তু তাদের সে চেষ্টা সফল হবে না। জামায়াত কর্মীরা বিজয়ীর বেশে ঘরে ফিরবে ইনশাল্লাহ। এ সময় তিনি নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার পাশাপাশি দুর্নীতি-চাঁদাবাজী প্রতিরোধে সবাইকে হ্যাঁ ভোট দেয়ার আহ্বান জানান।

তিনি সোমবার সন্ধ্যায় নাটোর-৪ আসনের বড়াইগ্রামের বনপাড়ায় দাঁড়িপাল্লার সমর্থনে ১১ দলীয় জোটের গণমিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন। উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন নাটোর-৪ আসনে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের মনোনীত এমপি প্রার্থী মাওলানা আব্দুল হাকিম।

 এ সময় অন্যান্যের মধ্যে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারী সাদেকুর রহমান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারী আবু বকর সিদ্দিক, উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আবুল হোসাইন, গুরুদাসপুর উপজেলা জামায়াতের আমীর প্রভাষক আব্দুল আলিম, জেলা এনসিপি'র সাংগঠনিক সম্পাদক জিএম আক্কাস আলী (তাহাস) সহ ১১ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন। পরে তিনি উপজেলার জোনাইল বাজারে পৃথক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

সমাবেশে নাটোর-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আব্দুল হাকিম বলেন, আমার রাজনৈতিক ক্যারিয়ারে চাঁদাবাজি জুলুম নির্যাতনের কোন রেকর্ড নেই। নির্বাচনে বিজয়ী হলে কাউকে হুমকি দেয়া, মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হবে না। কাউকে চাঁদাবাজি করতে দেয়া হবে না। তিনি প্রশাসনিক ও উন্নয়নমূলক সুবিধার জন্য বড়াইগ্রাম ও বনপাড়া কে পৃথক দুটি উপজেলা বাস্তবায়নে ভূমিকা রাখার অঙ্গীকার করেন এবং একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সর্বস্তরের ভোটারদের কাছে দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রার্থনা করেন