জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন চলাকালে রবীন্দ্রনাথ ঠাকুর হল থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হাফিজুর রহমান সোহানকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে হলের একটি কক্ষ থেকে তাকে আটক করা হয়।
হাফিজুর রহমান সোহান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৩৬ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। অবৈধভাবে হলে অবস্থান প্রসঙ্গে তিনি দাবি করেন, রাতে শরীর খারাপ লাগায় সেখানে বিশ্রাম নিচ্ছিলেন। তবে কোনো অনুমতি নেননি বলেও স্বীকার করেন।
হলের প্রভোস্ট অধ্যাপক শফিকুল ইসলাম জানান, নির্বাচন চলাকালে হলে সাবেক শিক্ষার্থীদের অবস্থান আচরণবিধির লঙ্ঘন। তাই তাকে প্রক্টরিয়াল টিমের হাতে তুলে দেওয়া হয়েছে। প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, বিধি অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।





