রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। একই সঙ্গে মনোনয়নপত্র বিতরণের সময়সীমা এক দিন বাড়ানো হয়েছে।

\r\n

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রাকসু নির্বাচন কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

\r\n

এর আগে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করার দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিল ছাত্রদল।

\r\n

নির্বাচন কমিশন জানিয়েছে, রাকসু নির্বাচনের মনোনয়নপত্র সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিতরণ করা হয়। সময়সীমা বাড়ানোয় আরও এক দিন এই কার্যক্রম চলবে। একই সঙ্গে হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণও আজ শেষ হয়েছে।

\r\n

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।