ডাকসু নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা বলেছেন, শিক্ষার্থীদের কাছ থেকে তিনি ব্যাপক সাড়া পাচ্ছেন এবং জয়ের বিষয়ে আশাবাদী।


\r\n

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।


\r\n

উমামা ফাতেমা বলেন, “আমরা চাই একটি নিরপেক্ষ নির্বাচন হোক। এখন পর্যন্ত কোনো নেতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে এগোচ্ছি না। ফলাফল বর্জনের মতো কোনো অবস্থানও নেই আমাদের। বরং আমরা চাই নির্বাচন সঠিকভাবে সম্পন্ন হোক এবং ফলাফলও সেই অনুযায়ী আসুক।”


\r\n

ভোটের পরিবেশ নিয়ে তিনি বলেন, “এখন পর্যন্ত পরিস্থিতি ভালো আছে। সবাই আসছে, ভোট দিচ্ছে। আমরা চাই সারা দিনই যেন এভাবেই সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলতে থাকে।”


\r\n

সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। বিকেল ৪টার মধ্যে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরাও ভোট দেওয়ার সুযোগ পাবেন।


\r\n

এদিকে ডাকসু নির্বাচনকে ঘিরে সোমবার রাত ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ সাধারণের জন্য বন্ধ রাখা হয়েছে। এই ব্যবস্থা আগামী বুধবার সকাল ৬টা পর্যন্ত বহাল থাকবে।