ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
শনিবার রাজধানী কারাকাসসহ ভেনেজুয়েলার বিভিন্ন স্থানে মার্কিন সেনাবাহিনী হামলা চালায়। অভিযানের পর যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্স মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিউইয়র্কে নিয়ে যায়। বর্তমানে সেখানে তাকে কারাগারে রাখা হয়েছে। মাদুরোর বিরুদ্ধে মাদক সন্ত্রাস এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ধ্বংসাত্মক ডিভাইস ব্যবহারের অভিযোগে বিচার প্রক্রিয়া শুরু হবে বলে জানানো হয়েছে।
এই অভিযানের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু ট্রাম্পকে অভিনন্দন জানান। তিনি লেখেন, “শুভেচ্ছা, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্বাধীনতা ও ন্যায়বিচারের পক্ষে আপনার সাহসী ও ঐতিহাসিক নেতৃত্বের জন্য আপনাকে অভিনন্দন। আপনার সেনাদের দৃঢ়তা ও সাহসকে আমি স্যালুট জানাই।”
সূত্র: আলজাজিরা





