প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আজ ভূমিকম্প প্রস্তুতি নিয়ে জরুরি বৈঠক করেছেন। সোমবার তেজগাঁওস্থ প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে তিনি সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও কর্মকর্তাদের সঙ্গে ভূমিকম্প ঝুঁকি, জরুরি প্রস্তুতি, সমন্বয় ও দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করার উপায় নিয়ে আলোচনা করেন।
বৈঠকের পরে প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার সাংবাদিকদের জানান, বৈঠকে বিশেষভাবে ভূমিকম্পের সময় সেফটি ব্যবস্থা, জরুরি সাড়া কার্যক্রম এবং দায়িত্ব ভাগাভাগি নিয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি মাত্র দুই দিনে ঢাকা ও এর আশপাশে চারটি ভূমিকম্প অনুভূত হয়েছে, যা ৩১ ঘণ্টার মধ্যে ঘটেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রস্তুতি ও তৎপরতা নিশ্চিত করতে আজকের জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে।





