নাটোরের বড়াইগ্রামে রবিবার ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
\r\nউপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীর। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ।
\r\nসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান আলী, বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবিএম ইকবাল হোসেন রাজু, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. নুরে আলম সিদ্দিকী, মহিলা বিষয়ক কর্মকর্তা ডালিয়া পারভীন ও যুব উন্নয়ন কর্মকর্তা উমিরুল ইসলাম।





