ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।


\r\n

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামে এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে।


\r\n

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে মঙ্গলবার রাতে শ্রীঘর মধ্যপাড়া গ্রামের আরস মিয়া ও নূরধন মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। ঘটনার পর গ্রামে উত্তেজনা তৈরি হলেও পুলিশ ও স্থানীয় গণ্যমান্যদের হস্তক্ষেপে পরিস্থিতি সাময়িকভাবে শান্ত হয়।


\r\n

তবে এর জেরে বুধবার সকালে নূরধন মিয়ার সমর্থকরা শ্রীঘর গ্রামের সাচ্ছারপাড়া এলাকার লোকজনকে সঙ্গে নিয়ে আরস মিয়ার পক্ষের লোকজনের ওপর হামলা চালায়। দ্রুতই পুরো গ্রামে খবর ছড়িয়ে পড়লে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে কয়েক দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে।


\r\n

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ ও ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


\r\n

সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ পার্শ্ববর্তী লাখাইমাধবপুর উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

\r\n

ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. জাহাঙ্গীর আলম বলেন, পাওনা টাকা পরিশোধ নিয়ে বিরোধ থেকেই মূলত এই সংঘর্ষের সূত্রপাত। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।