জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে একে একে বিভিন্ন কেন্দ্র থেকে ব্যালট বাক্স নিয়ে নির্বাচন কমিশনে আনা হতে দেখা গেছে।


\r\n

পুরাতন প্রশাসনিক ভবন ও নির্বাচন কমিশনারের কার্যালয় ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিকেল ৫টার পর থেকে মুরাদ চত্বর, বটতলা, প্রান্তিক গেট, ডেইরি গেট, ট্রান্সপোর্টসহ বিভিন্ন স্থানে পুলিশ, এপিবিএন, বিজিবি ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা মোতায়েন ছিলেন।


\r\n

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ প্রতিবেদনের সময় নির্বাচন কমিশন কত শতাংশ ভোট কাস্ট হয়েছে তা জানাতে পারেনি।