Mirror News 24
dfsd
AD
সর্বশেষ
World News
অর্থনীতি
ক্যাম্পাস
খেলাধুলা
জাতীয়
তথ্য প্রযুক্তি
ধর্ম
বিনোদন
বিশ্ব
মতামত
রাজনীতি
সারা দেশ
স্বাস্থ্য
অনান্যইসলাম
অনন্যআওয়ামীলীগএনসিপিজামায়াতবিএনপি
সংবাদ শিরোনাম :
আহ্বায়ক-কমিটি-গঠনআহ্বায়ক-কমিটি-গঠন
আহ্বায়ক-কমিটি-গঠনআহ্বায়ক-কমিটি-গঠন
আহ্বায়ক-কমিটি-গঠনআহ্বায়ক-কমিটি-গঠন
আহ্বায়ক-কমিটি-গঠনআহ্বায়ক-কমিটি-গঠন
Mirror News 24
সর্বশেষ
World News
অর্থনীতি
ক্যাম্পাস
খেলাধুলা
জাতীয়
তথ্য প্রযুক্তি
ধর্ম
বিনোদন
বিশ্ব
মতামত
রাজনীতি
সারা দেশ
স্বাস্থ্য
01875-596961
info@mirrornews24.net

সংবাদ লোড হচ্ছে...

Mirror News 24
dfsd
AD

অনুসরণ করুন:

World Newsঅনন্যঅনান্যঅর্থনীতিআওয়ামীলীগইসলামএনসিপিক্যাম্পাসখেলাধুলাজাতীয়জামায়াততথ্য প্রযুক্তি

সম্পাদকমণ্ডলী

সম্পাদক ও প্রকাশকসম্পাদক ও প্রকাশক
নির্বাহী সম্পাদকনির্বাহী সম্পাদক
বার্তা সম্পাদকবার্তা সম্পাদক

অফিস

অফিস : মিরপুর , ঢাকা , বাংলাদেশের

ইমেইল : info@mirrornews24.net

মোবাইল : 01875-596961

আমাদের সম্পর্কে•ফটো গ্যালারি•ভিডিও গ্যালারি•নীতি ও শর্ত•বিজ্ঞাপন•যোগাযোগ
© 2026 সকল কিছুর স্বত্বাধিকার: Mirror News 24
সকল কারিগরি সহযোগিতায়Mirror News Network
বোরহানউদ্দিনে সততার দৃষ্টান্ত: তিন লাখ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ফিরিয়ে দিল অটোচালক কিশোর | Mirror News 24 | Mirror News 24
প্রচ্ছদ/সারা দেশ/বোরহানউদ্দিনে সততার দৃষ্টান্ত: তিন লাখ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ফিরিয়ে দিল অটোচালক কিশোর
মিরর নিউজ ২৪ অনলাইন থেকে মুদ্রিত | mirrornews24.com
বিভাগ: সারা দেশ
তারিখ: ২১ এপ্রিল, ২০২৬
লেখক: নিউজ ডেস্ক
Mirror News 24বাংলাদেশের প্রতিচ্ছবি

বোরহানউদ্দিনে সততার দৃষ্টান্ত: তিন লাখ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ফিরিয়ে দিল অটোচালক কিশোর

নিউজ ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল, ২০২৬
পড়ার সময়: 2 মিনিট
বোরহানউদ্দিনে সততার দৃষ্টান্ত: তিন লাখ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ফিরিয়ে দিল অটোচালক কিশোর
mirrornews24.com
info@mirrornews24.com
প্রকাশক: মিরর নিউজ নেটওয়ার্ক

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় এক অনন্য সততার দৃষ্টান্ত স্থাপন করেছে সাকিব নামের এক কিশোর অটোচালক। হারিয়ে যাওয়া তিন লাখ টাকা ও মূল্যবান কাগজপত্র প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়ে সে এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে।

জানা যায়, মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬)  পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ রফিকুল ইসলাম তার দাখিল পরীক্ষার্থী ছেলে জাহিদুল ইসলাম রূপককে মোটরসাইকেলে করে বোরহানউদ্দিন কামিল মাদরাসা কেন্দ্রে পৌঁছে দেন। পরে কিছু সময় একটি অটোরিকশায় বসে বিশ্রাম নেন। এ সময় অসাবধানতাবশত তিনি তার সাথে থাকা টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্রভর্তি ব্যাগটি অটোতে রেখে চলে যান।

পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে বিষয়টি মনে পড়লে তিনি দ্রুত কেন্দ্রের সামনে ফিরে এসে অনেক খোঁজাখুঁজি করেন, কিন্তু ব্যাগটির কোনো সন্ধান পাননি। পরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে হারানো জিনিস ফেরতদাতার জন্য পুরস্কার ঘোষণা করেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করেন।

অপরদিকে, সাকিব নামের এক অটোচালক, যিনি ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে গণিতে অকৃতকার্য হন এবং চলতি বছর আবার পরীক্ষার্থী, তার অটোতে একটি ব্যাগ পান। একজন পরীক্ষার্থী ওই ব্যাগটি তাকে দিলে তিনি ভেতরে টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র দেখতে পান। ব্যাগে থাকা দলিলের ছবি দেখে মালিককে খোঁজার চেষ্টা করেন, কিন্তু না পেয়ে তা বাড়িতে নিয়ে গিয়ে বাবা-মায়ের কাছে জমা দেন।

পরবর্তীতে ফেসবুকে পোস্ট দেখে তিনি মালিকের সাথে যোগাযোগ করেন এবং বোরহানগঞ্জ বাজারে আসতে বলেন। বিকেলে সেখানে উপস্থিত হয়ে মোহাম্মদ রফিকুল ইসলামের হাতে তার হারানো তিন লাখ টাকা, অরিজিনাল দলিল, পুলিশ ক্লিয়ারেন্স কপি ও অন্যান্য কাগজপত্র বুঝিয়ে দেন।

 সেসময় মোঃ রফিকুল ইসলাম তাকে দশ হাজার পুরস্কার দেন। যদিও সাকিব নিতে অস্কৃতি জানায়।
তিনি ভবিষ্যতে সততার পুরস্কার হিসেবে  তাকে চাকুরী দেওয়ারও প্রস্তাব করেন। 

সাকিবের বাবা আব্দুল মান্নান বোরহানগঞ্জ বাজারের একজন মাছ ব্যবসায়ী। তাদের বাড়ি বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে। জীবিকার তাগিদে সাকিব ভাড়ায় অটো চালায় এবং পরীক্ষার্থীদের আনা-নেওয়া করে।

এ বিষয়ে সাকিব জানায়, আমার টাকার প্রতি কোনো লোভ নেই। আমি যদি এ টাকা রেখে দিতাম, তাহলে অন্যভাবে অনেক ক্ষতি হয়ে যেতে পারত।

এ ঘটনায় এলাকাজুড়ে সাকিবের সততা ও নৈতিকতার ব্যাপক প্রশংসা করেন শিক্ষক মোঃ নজরুল ইসলাম, আবদুল জলিল, আবদুল হাই, মোঃ ফেরদৌস, সাংবাদিক অন্তর হাওলাদার সহ বিশিষ্টজনরা।  অনেকেই মনে করছেন, তার এই কাজ সমাজে সততার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

এই খবরটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ

আরও দেখুন →
বাগমারায় জাতীয় ছাত্র শক্তির ৪৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

সারা দেশ / বাগমারায় জাতীয় ছাত্র শক্তির ৪৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের  খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

সারা দেশ / থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

গাইবান্ধার সাদুল্লাপুরে একসাথে বিষপান প্রেমিকার মৃত্যুর ৫ দিন পর না ফেরার দেশে প্রেমিকও

সারা দেশ / গাইবান্ধার সাদুল্লাপুরে একসাথে বিষপান প্রেমিকার মৃত্যুর ৫ দিন পর না ফেরার দেশে প্রেমিকও

জনপ্রিয় সংবাদ

1

আহ্বায়ক-কমিটি-গঠনআহ্বায়ক-কমিটি-গঠন

2

Hello From Test Posts

3

জামায়াত এমপির গাড়িতে হামলা-ভাঙচুর

4

বাগমারায় জাতীয় ছাত্র শক্তির ৪৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

5

থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

6

গাইবান্ধার সাদুল্লাপুরে একসাথে বিষপান প্রেমিকার মৃত্যুর ৫ দিন পর না ফেরার দেশে প্রেমিকও

Mirror News 24

খবর পান সবার আগে

আমাদের নিউজলেটারে সাবস্ক্রাইব করুন এবং দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদগুলো প্রতিদিন আপনার ইমেইলে পান।

* আমরা আপনার ইমেইল গোপনীয়তা রক্ষা করি।

xdvcxc
AD
asd
AD
asd
AD
asd
AD
xdvcxc
AD