Mirror News 24
dfsd
AD
সর্বশেষ
World News
অর্থনীতি
ক্যাম্পাস
খেলাধুলা
জাতীয়
তথ্য প্রযুক্তি
ধর্ম
বিনোদন
বিশ্ব
মতামত
রাজনীতি
সারা দেশ
স্বাস্থ্য
অনান্যইসলাম
অনন্যআওয়ামীলীগএনসিপিজামায়াতবিএনপি
সংবাদ শিরোনাম :
আহ্বায়ক-কমিটি-গঠনআহ্বায়ক-কমিটি-গঠন
আহ্বায়ক-কমিটি-গঠনআহ্বায়ক-কমিটি-গঠন
আহ্বায়ক-কমিটি-গঠনআহ্বায়ক-কমিটি-গঠন
আহ্বায়ক-কমিটি-গঠনআহ্বায়ক-কমিটি-গঠন
Mirror News 24
সর্বশেষ
World News
অর্থনীতি
ক্যাম্পাস
খেলাধুলা
জাতীয়
তথ্য প্রযুক্তি
ধর্ম
বিনোদন
বিশ্ব
মতামত
রাজনীতি
সারা দেশ
স্বাস্থ্য
01875-596961
info@mirrornews24.net

সংবাদ লোড হচ্ছে...

Mirror News 24
dfsd
AD

অনুসরণ করুন:

World Newsঅনন্যঅনান্যঅর্থনীতিআওয়ামীলীগইসলামএনসিপিক্যাম্পাসখেলাধুলাজাতীয়জামায়াততথ্য প্রযুক্তি

সম্পাদকমণ্ডলী

সম্পাদক ও প্রকাশকসম্পাদক ও প্রকাশক
নির্বাহী সম্পাদকনির্বাহী সম্পাদক
বার্তা সম্পাদকবার্তা সম্পাদক

অফিস

অফিস : মিরপুর , ঢাকা , বাংলাদেশের

ইমেইল : info@mirrornews24.net

মোবাইল : 01875-596961

আমাদের সম্পর্কে•ফটো গ্যালারি•ভিডিও গ্যালারি•নীতি ও শর্ত•বিজ্ঞাপন•যোগাযোগ
© 2026 সকল কিছুর স্বত্বাধিকার: Mirror News 24
সকল কারিগরি সহযোগিতায়Mirror News Network
বেরোবিতে নিষিদ্ধ ছাত্রলীগের সুপারিশে নিয়োগপ্রাপ্ত সেই মামদুদুর এখন বিএনপিপন্থী কর্মকর্তা | Mirror News 24 | Mirror News 24
প্রচ্ছদ/ক্যাম্পাস/বেরোবিতে নিষিদ্ধ ছাত্রলীগের সুপারিশে নিয়োগপ্রাপ্ত সেই মামদুদুর এখন বিএনপিপন্থী কর্মকর্তা
মিরর নিউজ ২৪ অনলাইন থেকে মুদ্রিত | mirrornews24.com
বিভাগ: ক্যাম্পাস
তারিখ: ২ অক্টোবর, ২০২৫
লেখক: নিউজ ডেস্ক
Mirror News 24বাংলাদেশের প্রতিচ্ছবি

বেরোবিতে নিষিদ্ধ ছাত্রলীগের সুপারিশে নিয়োগপ্রাপ্ত সেই মামদুদুর এখন বিএনপিপন্থী কর্মকর্তা

নিউজ ডেস্ক

প্রকাশ: ২ অক্টোবর, ২০২৫
পড়ার সময়: 4 মিনিট
বেরোবিতে নিষিদ্ধ ছাত্রলীগের সুপারিশে নিয়োগপ্রাপ্ত সেই মামদুদুর এখন বিএনপিপন্থী কর্মকর্তা
mirrornews24.com
info@mirrornews24.com
প্রকাশক: মিরর নিউজ নেটওয়ার্ক


রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক কর্মকতা মামদুদুর রহমানের আবেদনের যোগ্যতা না থাকা সত্ত্বেও তৎকালীন আওয়ামী লীগ ও ছাত্রলীগের দলীয় প্রভাব কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়ের চাকুরি বাগিয়ে নেন বলে অভিযোগ উঠেছে। নিয়োগের শর্ত পূরণ না করার পরও গত ১৬ বছর দলীয় প্রভাবে চাকুরিতে বহাল তবিয়তে ছিলেন এ কর্মকর্তা। জুলাই গণঅভ্যুত্থানের পর তার এ জালিয়াতির সংবাদ একাধিক সংবাদ মাধ্যমে প্রচার হলেও এখন পর্যন্ত এ কর্মকর্তার বিরুদ্ধে নেওয়া হয়নি কোন ব্যবস্থা। এছাড়াও তিনি নিয়মিত অফিস করেন না বলেও জানা যায়।

জানা যায়, মামদুদুর রহমানের চাকরির জন্য তৎকালীন ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসান রিপনসহ তিন ছাত্রলীগ নেতা তৎকালীন উপাচার্য প্রফেসর ড. মু আবদুল জলিল মিয়ার নিকট মামদুদকে নিয়োগের জন্য ফোনে সুপারিশ করেন । এছাড়াও নিয়োগের শর্ত পূরণ না করা সত্ত্বেও তৎকালীন উপাচার্য বরাবর বাংলাদেশ আওয়ামী লীগের সুপারিশ থাকায় উপাচার্য চাপে পড়ে মামদুদকে নিয়োগ প্রধান করেন বলেও একাধিক কর্ম কর্তা জানান।

অওয়ামী লীগ গাইবান্ধা জেলার সুপারিশ পত্রে দেখা যায়, গাইবান্ধা জেলা শাখার তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত সুপারিশ পত্রে, মামদুদুর রহমানের বাবা বদরুল উলা লাবিব গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক এবং পরবর্তীতে সাধারণ সম্পাদক ছিলেন এবং গাইবান্ধা জেলা আওয়ামী লীগের বিভিন্ন পদে অধিষ্ঠিত ছিলেন বলে উল্লেখ করা হয়। সেখানে মামদুদকে বদরুল উলা লাবিবের প্রথম পুত্র হিসেবে উল্লেখ করা হয়।

এ ছাড়া আওয়ামী আমলে গাইবান্ধা জেলা জজ কোর্টের এপিপির দায়িত্ব পালন করেছেন তার বাবা লাবিব। প্রত্যায়ন পত্রে আরো বলা হয়, মামদুদের পরিবারের সকল সদস্য জেলা ও উপজেলায় আওয়ামী পরিবার হিসেবে পরিচিত। এছাড়াও মামদুদুর বিশ্ববিদ্যালয়ের আওয়ামী পন্থী কর্মকর্তাদের সংগঠন স্বাধীনতা পরিষদের সদস্য এবং স্বাধীনতা পরিষদের হলুদ প্যানেল সদস্য হিসেবে অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচনেও অংশগ্রহণ করেন।

এ কর্মকর্তার নিয়োগের বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে দেখা যায়, ২০০৯ সালের ২ মে, প্রকাশিত বিজ্ঞপ্তিতে সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টারে সহকারী গ্রন্থাগারিক পদের জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, তাতে বিজ্ঞপ্তির পদের ৩ নম্বর শর্তে দেখা যায়, লাইব্রেরি সায়েন্সে দ্বিতীয় শ্রেণির স্নাতক সম্মানসহ দ্বিতীয় শ্রেণির মাস্টার্স ডিগ্রি ও সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অন্যূন ৫ বছরের অভিজ্ঞতা এবং কম্পিউটার পরিচালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

কিন্তু মামদুদের আবেদনের সময় তার অভিজ্ঞতা ছিল ৪ বছর ৪ মাস ৩ দিন।সেই হিসেবে তার পাঁচ বছরের অভিজ্ঞতার শর্তটি পূরণ না হওয়াতে এই পদে আবেদনেরই যোগত্যা নেই । এর আগে তিনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডকুমেন্টেশন অফিসার হিসেবে নিয়োগ পেয়েছিলেন ১৭ জানুয়ারি ২০০৫ তারিখে। আবেদনের যোগ্যতা থাকা না সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তির প্রয়োজনীয় শর্ত পূরণ না করেই তিনি ২০০৯ সালের ১২ আগস্ট সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টারে সহকারী গ্রন্থাগারিক হিসেবে নিয়োগ পান।

জানা যায়, আওয়ামী আমলে প্রভাব খাটিয়ে এবং তথ্য গোপন করে মামদুদ ২০১৭ সালের ২ জুলাই উপগ্রন্থাগারিক হিসেবে পদোন্নতি পান এবং ২০১৯ সালের ২৬ জুলাই ২ বছরের ব্যবধানে তথ্য গোপন আবারো অতিরিক্ত গ্রন্থাগারিক পদে পদোন্নতির চেষ্টা করেন তবে বাছাই বোর্ডের নিকট যোগ্য বিবেচিত না হওয়ায় পদোন্নতির সুপারিশ আটকে যায়। জুলাই অভুথ্যানের পর ভোল পাল্টে নিজেকে বি এন পির সমর্থক পরিচয় দিয়ে বিএনপি পন্থী কর্মকর্তাদের দলে ভিড়তে শুরু করেন এবং অভিজ্ঞতার ঘাটতি থাকায় পদোন্নতি আটকে যাওয়ায় নিজেকে বঞ্চিত ও বৈষম্যের শিকার বলে সবার কাছে প্রচার করতে থাকেন।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে, মামদুদুর রহমান বলেন, এমন টা তো না যে আমি চাকুরী পাই না। কারো হাতে পায়ে ধরে চাকুরি পাইছি। আমি তো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে চাকুরিরত ছিলাম। আমার যদি আবেদনের যোগ্যতাই না থাকে তাহলে আমি এডমিট কার্ড কীভাবে পেলাম।

আওয়ামী লীগ ও ছাত্রলীগের সুপারিশের ব্যাপারে তিনি বলেন, আমি প্রথম ২০০৫ সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে চাকুরি পাই। সেসময় তো বিএনপি সরকার ক্ষমতায়। সেখান থেকে চাকুরি ছেড়ে বেগম রোকেয়ায় আসার জন্য কেনো আমি আওয়ামী লীগ ছাত্রলীগের সুপারিশ নিব।

গ্রন্থাগারের প্রধান ড. মো.মনিরুজ্জামান বলেন, পেপার পত্রিকা থেকে শুনে আসছি। এখন এ বিষয়ে তদন্তও হয়নি। কি সত্য কি মিথ্যা কীভাবে বলব।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী বলেন, উনি যেহেতু আগে নিয়োগ পেয়েছেন, তাই আমার জানা ছিল না। বিষয়টির সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এই খবরটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ

আরও দেখুন →
জাবিতে দোকানকর্মীর গায়ে হালিম ছুড়লেন জাকসু নেতা

ক্যাম্পাস / জাবিতে দোকানকর্মীর গায়ে হালিম ছুড়লেন জাকসু নেতা

জাবিতে দেয়ালে ‘গুপ্ত’ লিখে চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রতিবাদ ছাত্রদলের

ক্যাম্পাস / জাবিতে দেয়ালে ‘গুপ্ত’ লিখে চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রতিবাদ ছাত্রদলের

ছাত্ররাজনীতি নিষিদ্ধ রুয়েটে ছাত্রদলের ‘গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই’ দেয়াল লিখন

ক্যাম্পাস / ছাত্ররাজনীতি নিষিদ্ধ রুয়েটে ছাত্রদলের ‘গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই’ দেয়াল লিখন

জনপ্রিয় সংবাদ

1

আহ্বায়ক-কমিটি-গঠনআহ্বায়ক-কমিটি-গঠন

2

Hello From Test Posts

3

জামায়াত এমপির গাড়িতে হামলা-ভাঙচুর

4

বাগমারায় জাতীয় ছাত্র শক্তির ৪৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

5

থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

6

গাইবান্ধার সাদুল্লাপুরে একসাথে বিষপান প্রেমিকার মৃত্যুর ৫ দিন পর না ফেরার দেশে প্রেমিকও

Mirror News 24

খবর পান সবার আগে

আমাদের নিউজলেটারে সাবস্ক্রাইব করুন এবং দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদগুলো প্রতিদিন আপনার ইমেইলে পান।

* আমরা আপনার ইমেইল গোপনীয়তা রক্ষা করি।

xdvcxc
AD
asd
AD
asd
AD
asd
AD
xdvcxc
AD