জাকির আহম্মেদ (উপজেলা প্রতিনিধি)
ঈদের দ্বিতীয় দিনে বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়ে ফিরলেন লাশ হয়ে!
বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়ে তাদের সাথে পাল্লা দিয়ে বাইক চালাতে গিয়ে অন্য বাইকে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত বাসের নিচে ঢুকে দেয়।

ফলে চালক ফুলবাড়ি উপজেলার ৩নং কাজিহাল ইউনিয়ন এর ভেড়ম গ্রামের মোঃ সাজিদুল এর বড় ছেলে মোঃ রাকিব(২৫) ঘটনাস্থলেই মৃত্যু বরন করেন। তিনি ঢাকায় একটি বেসরকারি গার্মেন্টসে চাকরি করতেন, ঈদের ছুটিতে পরিবারের সাথে ঈদ করতে গ্রামে এসেছেন। 

পিছনে থাকা সম্রাট(১৭) একই গ্রামের জুলফিকার আলি মিস্টার এর একমাত্র ছেলে গুরুতর আহত হয়ে প্রথমে ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক দিনাজপুর মেডিকেলে প্রেরণ করেন। ঘাতক বাসটি পালিয়ে যায়, ফুলবাড়ি থানার তদন্ত অফিসার জানান, যথাযথ প্রসিডিওর মেনে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। একটি মামলার প্রক্রিয়া চলছে।