আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামীকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় ঘোষণা করা হবে।

সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন তফসিল ঘোষণা করবেন। বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানিয়েছেন।


বিকেল ৪টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বিটিভি ও বেতারের জন্য তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড করেন সিইসি। ভাষণ রেকর্ড শেষে সব কমিশনারকে নিয়ে তিনি বৈঠক করেন। বৈঠক শেষে সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বিস্তারিত জানান।


এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে নির্বাচন কমিশনের সাক্ষাৎ হয়। সাক্ষাৎ শেষে ইসি সচিব আখতার হোসেন জানান, তফসিল নিয়ে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেছেন। তিনি আউট অফ কান্ট্রি ভোট নিয়ে কৌতূহল প্রকাশ করেন এবং নির্বাচন কমিশন এ বিষয়ে কাজ এগিয়ে নিচ্ছে। অর্থবহ নির্বাচন নিশ্চিত করতে রাষ্ট্রপতির পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা পাওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে।