জুলাই মাসের গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় গত বছরের ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়’-এর স্মরণে আগামীকাল বুধবার ঢাকাসহ সারাদেশের জেলা ও মহানগরে বিজয় র‌্যালি করবে বিএনপি।


মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ কর্মসূচির ঘোষণা দেন।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (6 আগস্ট) দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মূল বিজয় র‌্যালি শুরু হবে। এতে ঢাকা বিভাগের বিভিন্ন জেলার নেতাকর্মীরা অংশ নেবেন। অংশগ্রহণকারী জেলার মধ্যে রয়েছে—টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ঢাকা জেলা, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, গাজীপুর জেলা ও মহানগর, নরসিংদী, এবং নারায়ণগঞ্জ জেলা ও মহানগর।


বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব স্তরের নেতাকর্মী, বিশেষ করে ঢাকাবাসীকে যথাসময়ে র‌্যালিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।