জাতিসংঘের বিদায়ী শরণার্থী বিষয়ক প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি বিশ্বজুড়ে ক্রমবর্ধমান বিভাজন ও সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, এই বিভাজন বিশ্বের সংঘাত ও সংকটকে আরও তীব্র করে তুলছে।
গ্র্যান্ডি বলেন, বিভাজনের কারণে সহিংসতা ও যুদ্ধ থেকে প্রাণ বাঁচাতে পালিয়ে আসা মানুষের প্রতি বৈরিতা বেড়েছে। তিনি স্মরণ করান, নিজের এক দশকের ইউএনএইচসিআর প্রধান হিসেবে কাজ করার সময় দেখেছেন, সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো বিভাজনের কারণে বিশ্ব সংঘাত সমাধানে ব্যর্থ হচ্ছে।
ইতালীয় কূটনীতিক ফিলিপ্পো গ্র্যান্ডি বলেন, “ভূ-রাজনীতির এই বিভাজন, যা এতগুলো সংকটের উত্থান ঘটিয়েছে, সম্ভবত সবচেয়ে উদ্বেগজনক বিষয়। বিশ্ব শান্তি স্থাপনে সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে।”





