মহান মে দিবস উপলক্ষে রাজধানীসহ সারা দেশে ছুটি থাকলেও ঢাকার বাতাসে তার কোনো প্রভাব পরেনি। বরং দূষিত বাতাসের দিক দিয়ে বৃহস্পতিবার (১ মে) সকালে বিশ্বের শীর্ষ শহর হিসেবে উঠে এসেছে ঢাকা।
\r\nসুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার জানায়, সকাল ৯টার পরের তথ্য অনুযায়ী ঢাকার বায়ুমান সূচক (AQI) ছিল ১৯১, যা 'অস্বাস্থ্যকর' শ্রেণিতে পড়ে। এই স্কোর নিয়েই বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে উঠে আসে ঢাকা।
\r\nআইকিউএয়ারের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের কলকাতা (AQI: ১৭৪), তৃতীয় স্থানে দিল্লি (AQI: ১৬৭), চতুর্থ স্থানে কুয়েত সিটি (AQI: ১৬৬), এবং পঞ্চম স্থানে লাহোর (AQI: ১৬৩)। শীর্ষ দশে থাকা অন্যান্য শহরের AQI স্কোর ১৬২ থেকে ১২৯-এর মধ্যে।
\r\nআইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী:
\r\n- \r\n
- \r\n
০-৫০: ভালো
\r\n \r\n - \r\n
৫১-১০০: সহনীয়
\r\n \r\n - \r\n
১০১-১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর
\r\n \r\n - \r\n
১৫১-২০০: সাধারণের জন্যও অস্বাস্থ্যকর
\r\n \r\n - \r\n
২০১-৩০০: খুবই অস্বাস্থ্যকর
\r\n \r\n - \r\n
৩০১-এর বেশি: বিপজ্জনক বা দুর্যোগপূর্ণ
\r\n \r\n
বিশেষজ্ঞরা বলছেন, নগরায়ন, যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজের ধুলাবালি ও শিল্পকারখানার দূষণ ঢাকার বায়ুমানের দ্রুত অবনতির প্রধান কারণ।





