রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় একাধিক ব্যক্তি আহত হয়েছেন এবং একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।


ঘটনার পরপরই আহতদের একের পর এক নিয়ে আসা হচ্ছে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে যাদের অবস্থা গুরুতর, তাদের দ্রুত অন্যান্য বিশেষায়িত হাসপাতালে রেফার করা হচ্ছে। বর্তমানে ৮ থেকে ১০ জন চিকিৎসাধীন রয়েছেন, তবে তাদের অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।


\r\n

হাসপাতালের জরুরি বিভাগের সামনে আহতদের স্বজনদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ লক্ষ্য করা গেছে। কেউ কেউ অশ্রুসিক্ত চোখে অপেক্ষা করছেন প্রিয়জনের খোঁজে।

\r\n

এদিকে, দুর্ঘটনায় গভীর দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেছেন দেশের জনপ্রিয় দুই ইসলামী আলোচক শায়খ আহমাদুল্লাহ ও মাওলানা মিজানুর রহমান আজহারী।


\r\n

শায়খ আহমাদুল্লাহ এক প্রতিক্রিয়ায় বলেন, “উত্তরার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিমান দুর্ঘটনার খবর শুনে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। অনেক কোমলমতি শিক্ষার্থী হতাহত হয়েছে—এটি অত্যন্ত দুঃখজনক। আমরা মহান আল্লাহর দরবারে কায়মনোবাক্যে প্রার্থনা করছি, তিনি যেন সবাইকে হেফাজতে রাখেন।”


\r\n

মাওলানা মিজানুর রহমান আজহারী দোয়া করে বলেন, “হে আরশের মালিক! উত্তরার মাইলস্টোন কলেজে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় আহত, দগ্ধ ও ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আপনি রহম করুন।”


\r\n

প্রসঙ্গত, দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস, আইনশৃঙ্খলা বাহিনী ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।