বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন। তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবায়দা রহমান এবং কন্যা জাইমা রহমান। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন তিনি।


\r\n

বিমানবন্দর থেকে তারেক রহমান সরাসরি রাজধানীর পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে (৩০০ ফিট এলাকা) যাবেন, যেখানে গণসংবর্ধনা মঞ্চে বক্তব্য রাখবেন। অনুষ্ঠান শুরু হওয়ার আগ থেকেই সড়কের দুই পাশে এবং মাঝখানে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অবস্থান নিয়েছেন।


\r\n

সংবর্ধনা অনুষ্ঠান শেষ হওয়ার পরে তিনি এভারেকয়ার হাসপাতালে যাবেন এবং সেখানে চিকিৎসাধীন মা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর বিমানবন্দর সড়ক হয়ে গুলশান-২ এলাকায় নিজের বাসভবনে ফিরে যাবেন। এদিন তারেক রহমানের অন্য কোনো কর্মসূচি নেই।