বিডিআর হত্যাকাণ্ড তদন্ত কমিশন আজ বিকেল পাঁচটায় প্রধান উপদেষ্টার হাতে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে। কমিশনের নেতৃত্বে আছেন বিডিআরের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমান।


২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে ঘটে ভয়াবহ বিদ্রোহ ও হত্যাকাণ্ড। এতে তৎকালীন ডিজি মেজর জেনারেল শাকিল আহমদসহ ৫৭ জন সেনা কর্মকর্তা নিহত হন। ঘটনার পর পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেই সময়ের সেনাপ্রধান মেজর জেনারেল মঈন উ আহমদসহ কয়েকজন সামরিক কর্মকর্তার ভূমিকা নিয়ে নানা প্রশ্ন ওঠে।


এই ঘটনায় দুই মামলায় বহু বিডিআর সদস্য সাজা পেলেও যারা পরিকল্পনায় ছিল বলে ধারণা করা হয়, তারা চিহ্নিত হয়নি। সেই কারণেই প্রকৃত দায়ীদের শনাক্ত করা এবং পুরো ঘটনা পরিষ্কার করতে এই তদন্ত কমিশন গঠন করা হয়।


প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট জমা দেওয়ার পর কমিশন নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবে।