ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেক আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। দলটি দ্রুতই তালিকা প্রকাশ করে নির্বাচনী প্রচারণায় নামবে বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
এক বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বিএনপি ৭০ শতাংশ আসনে একক প্রার্থী দিতে চায়। ইতিমধ্যে অর্ধেক আসনে প্রার্থী নির্ধারণ করা হয়েছে। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে ত্যাগ, অভিজ্ঞতা, জনপ্রিয়তা ও ক্লিন ইমেজকে।
হাফিজ উদ্দিন আরও জানান, জনপ্রিয়তা বিবেচনায় যুগপৎ আন্দোলনে মিত্র দলগুলোকে ৪০ থেকে ৫০টি আসন ছাড় দিতে প্রস্তুত বিএনপি। তবে এ নির্বাচনে জামায়াতের সঙ্গে জোট হওয়ার কোনো সম্ভাবনা নেই। তিনি বলেন, “জামায়াতকে এখনও শত্রু মনে করা হয় না, তবে কিছু নেতার বক্তব্য বিব্রতকর। পিআরের দাবি বিএনপিকে ঠেকানোর কৌশল।”
তিনি এনসিপি ও গণঅধিকার একীভূত হওয়ার বিষয়ে বলেন, নির্বাচনের মাঠে তারা বিএনপির ভাবনায় নেই, তবে বিএনপি তাদের একীভূত হওয়ার উদ্যোগকে শুভকামনা জানায়।





