শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাশাপাশি স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদও বৈঠকে অংশ নেন।
বৈঠক নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে দলীয় সূত্র জানিয়েছে, আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি, বাংলাদেশ-পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক এবং বৈশ্বিক কূটনৈতিক প্রেক্ষাপট আলোচনায় আসতে পারে।





