ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির প্রায় ৫০ জন নেতাকর্মী দলটিতে যোগ দিয়েছেন।
রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় গফরগাঁওয়ের পাঁচবাগ ইউনিয়নের চরশাঁখচুড়া গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীর পতাকাতলে আসেন তারা।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইসমাঈল হোসেন সোহেল মাষ্টার, পাগলা থানা জামায়াতের আমীর মাওলানা এমদাদুল হক এবং পাঁচবাগ ইউনিয়ন জামায়াতের নেতারা। নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
উপজেলা জামায়াত আমীর ইসমাঈল হোসেন বলেন, \"দলের ইসলামি রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে, মাদক, সন্ত্রাস, ঘুষ ও দুর্নীতিবিরোধী আন্দোলনে অংশ নিতে এবং ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে এই নেতাকর্মীরা বিএনপি ছেড়ে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।\"





