ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) বিএনপিসহ ছয়টি রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচনী সংলাপ শুরু করেছে।
বুধবার (১৯ নভেম্বর) দুপুর ২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। বিএনপি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণঅধিকার পরিষদ (জিওপি), নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি) এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) এ সময় ইসির সঙ্গে মতবিনিময় করেন। সংলাপটি দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে।
এর আগে বুধবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জামায়াতে ইসলামী, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), ইনসানিয়াত বিপ্লব, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণসংহতি আন্দোলন এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) সঙ্গে সংলাপ করেন ইসি।
গতকাল সোমবার এ বৈঠকের বিষয়টি জানিয়েছিলেন ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক।





