Mirror News 24
dfsd
AD
সর্বশেষ
World News
অর্থনীতি
ক্যাম্পাস
খেলাধুলা
জাতীয়
তথ্য প্রযুক্তি
ধর্ম
বিনোদন
বিশ্ব
মতামত
রাজনীতি
সারা দেশ
স্বাস্থ্য
অনান্যইসলাম
অনন্যআওয়ামীলীগএনসিপিজামায়াতবিএনপি
সংবাদ শিরোনাম :
Mirror News 24 - নির্ভরযোগ্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় আমরা বদ্ধপরিকর।
বাংলাদেশের রাজনীতি ও সমসাময়িক খবরের নির্ভরযোগ্য উৎস।
সারা দেশের সব খবর সবার আগে পৌঁছে দিচ্ছে মিরর নিউজ।
বিশ্বের সব ব্রেকিং নিউজ জানতে আমাদের সাথেই থাকুন।

01875-596961
info@mirrornews24.net

সংবাদ লোড হচ্ছে...

Mirror News 24
dfsd
AD

অনুসরণ করুন:

World Newsঅনন্যঅনান্যঅর্থনীতিআওয়ামীলীগইসলামএনসিপিক্যাম্পাসখেলাধুলাজাতীয়জামায়াততথ্য প্রযুক্তি

সম্পাদকমণ্ডলী

সম্পাদক ও প্রকাশকসম্পাদক ও প্রকাশক
নির্বাহী সম্পাদকনির্বাহী সম্পাদক
বার্তা সম্পাদকবার্তা সম্পাদক

অফিস

অফিস : মিরপুর , ঢাকা , বাংলাদেশের

ইমেইল : info@mirrornews24.net

মোবাইল : 01875-596961

আমাদের সম্পর্কে•ফটো গ্যালারি•ভিডিও গ্যালারি•নীতি ও শর্ত•বিজ্ঞাপন•যোগাযোগ
© 2026 সকল কিছুর স্বত্বাধিকার: Mirror News 24
সকল কারিগরি সহযোগিতায়Mirror News Network
বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে প্রচারণা: স্বেচ্ছাসেবক দলের ৯ নেতা শোকজ, ১ জন বহিষ্কার | Mirror News 24 | Mirror News 24
প্রচ্ছদ/সারা দেশ/বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে প্রচারণা: স্বেচ্ছাসেবক দলের ৯ নেতা শোকজ, ১ জন বহিষ্কার
মিরর নিউজ ২৪ অনলাইন থেকে মুদ্রিত | mirrornews24.com
বিভাগ: সারা দেশ
তারিখ: ২৯ জানুয়ারি, ২০২৬
লেখক: নিউজ ডেস্ক
Mirror News 24বাংলাদেশের প্রতিচ্ছবি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে প্রচারণা: স্বেচ্ছাসেবক দলের ৯ নেতা শোকজ, ১ জন বহিষ্কার

নিউজ ডেস্ক

প্রকাশ: ২৯ জানুয়ারি, ২০২৬
পড়ার সময়: 2 মিনিট
বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে প্রচারণা: স্বেচ্ছাসেবক দলের ৯ নেতা শোকজ, ১ জন বহিষ্কার
mirrornews24.com
info@mirrornews24.com
প্রকাশক: মিরর নিউজ নেটওয়ার্ক

মানিকগঞ্জ-১ (শিবালয়-ঘিওর-দৌলতপুর) আসনে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৯ নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন স্বাক্ষরিত চিঠিতে এ নোটিশ দেওয়া হয়। একই সঙ্গে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আল-আমিন হোসেনকে সংগঠনের প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

শোকজ পাওয়া নেতারা হলেন- দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রজ্জব আলী ও আবদুল মজিদ, শিবালয় উপজেলা স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. সেলিম রেজা, যুগ্ম আহ্বায়ক ফিরোজ হোসেন, মোহাম্মদ জামাল খান ও সদস্য স্বর্ণকুমার শীল, ঘিওর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান ও জুয়েল হোসেন এবং পাটুরিয়া ঘাট শাখা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. কবির হোসেন।

নোটিশে বলা হয়, সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকেও অভিযুক্ত নেতারা দলীয় সিদ্ধান্ত অমান্য করেছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণা না চালিয়ে বহিষ্কৃত ‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে নিয়মিত প্রচারণার অভিযোগ পাওয়া গেছে।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জিন্নাহ খান, সদস্যসচিব মো. রকিবুর রহমান ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেনের কাছে সশরীর হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

এদিকে আলাদা চিঠিতে জানানো হয়, বহিষ্কৃত মো. আল-আমিন হোসেনের সঙ্গে সংগঠনের কোনো পর্যায়ের নেতা-কর্মীদের যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

মানিকগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী এস এ জিন্নাহ কবীর। এ আসনে দলের ‘বিদ্রোহী’ প্রার্থী তোজাম্মেল হকসহ মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্য প্রার্থীরা হলেন জামায়াতে ইসলামীর আবু বকর সিদ্দিক, গণ অধিকার পরিষদের মোহাম্মদ ইলিয়াছ হুছাইন, জনতার দলের মোহাম্মদ শাজাহান খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খোরশেদ আলম এবং স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল আলী ব্যাপারী।

এই খবরটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ

আরও দেখুন →
বাগমারায় জাতীয় ছাত্র শক্তির ৪৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

সারা দেশ / বাগমারায় জাতীয় ছাত্র শক্তির ৪৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের  খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

সারা দেশ / থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

গাইবান্ধার সাদুল্লাপুরে একসাথে বিষপান প্রেমিকার মৃত্যুর ৫ দিন পর না ফেরার দেশে প্রেমিকও

সারা দেশ / গাইবান্ধার সাদুল্লাপুরে একসাথে বিষপান প্রেমিকার মৃত্যুর ৫ দিন পর না ফেরার দেশে প্রেমিকও

জনপ্রিয় সংবাদ

1

আহ্বায়ক-কমিটি-গঠনআহ্বায়ক-কমিটি-গঠন

2

Hello From Test Posts

3

জামায়াত এমপির গাড়িতে হামলা-ভাঙচুর

4

বাগমারায় জাতীয় ছাত্র শক্তির ৪৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

5

থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

6

গাইবান্ধার সাদুল্লাপুরে একসাথে বিষপান প্রেমিকার মৃত্যুর ৫ দিন পর না ফেরার দেশে প্রেমিকও

Mirror News 24

খবর পান সবার আগে

আমাদের নিউজলেটারে সাবস্ক্রাইব করুন এবং দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদগুলো প্রতিদিন আপনার ইমেইলে পান।

* আমরা আপনার ইমেইল গোপনীয়তা রক্ষা করি।

asd
AD
xdvcxc
AD
asd
AD
xdvcxc
AD
asd
AD