যশোর প্রতিনিধি: বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে ১৭শ' ৫০টি গাছের চারা বিতরণ করেছে যশোর জেলা বিএনপি।
সোমবার সকাল সাড়ে ১১ টায় যশোর জেলা বিএনপির উদ্যোগে শহরের লাল দিঘিস্থ দলীয় কার্যালয়ে সদরের ১৫টি ইউনিয়নে নেতাকর্মীদের মাঝে এ চারা বিতরণের করা হয়। যশোর অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে পধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, বিএনপি খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
এসময় ইউনিয়ন নেতাকর্মীদের হাতে গাছের চারা তুলে দেয়া হয়। এসব নার্গিস বেগম বলেন, 'জিয়াউর রহমান সময়ের প্রয়োজনে বিএনপি দল গঠন করেছিলেন। দেশপ্রেমের মাত্রা যে শতভাগ হতে হয়, যার উদাহরণ ছিলেন শহীদ জিয়া। তিনি শুধু স্বাধীনতার ঘোষণাই দেননি, অস্ত্র হাতে নিয়ে লড়াই করেছেন, জীবন উৎসর্গ করেছেন। এজন্যই আজও মানুষ তাকে স্মরণ করে। ১৯৭৫ সালের ৭ নভেম্বর যখন দেশ অরাজকতায় নিমজ্জিত ছিল, তখন জনগণ আস্থা রেখেছিল শহীদ জিয়ার প্রতি। সেই আস্থাই তাকে দেশের নেতৃত্বে এনেছিল।গ্রামে গ্রামে বৃক্ষরোপন বনায়নের ভাবণা ছিলো জিয়াউরের রহমানের হাত ধরে। এই কর্মসূর্চিতে নতুন জাগরণ সৃষ্টি হয়েছিলো।
অনুষ্ঠানের সাবিক সহযোগিতা করেন জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।





