বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপির নেতৃত্ব ছাড়া বাংলাদেশ সামনে এগোতে পারবে না। তাঁর অভিযোগ, গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে এবং সরকার যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হয়, তবে দেশের গণতন্ত্র চরম হুমকির মুখে পড়বে।
\r\nসোমবার (২ জুন) রাজধানীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব মন্তব্য করেন তিনি।
\r\nতিনি বলেন, \"আমরা অতীতে স্বৈরশাসকের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি। কিন্তু এখন দেখা যাচ্ছে, সেই গণতন্ত্রকে কীভাবে থামানো যায়—সে চেষ্টাই চলছে।\"
\r\nঅনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন। বক্তারা শহীদ জিয়ার আদর্শ অনুসরণের ওপর গুরুত্ব দেন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির ভূমিকা তুলে ধরেন।





