বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে যাবেন।


\r\n

তিনি বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় গুলশান কার্যালয়ে উপস্থিত হবেন।


\r\n

এর আগে, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা যান। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে আইসিইউতে নেওয়া হয়েছিল, যেখানে তিনি মৃত্যুর আগ পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন।


\r\n

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে খতিব আবদুল মালেকের ইমামতিতে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বিকেল পৌনে ৫টায় শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।