বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি: সোমবার (২৬ জানুয়ারি) ঠাকুরগাঁও–২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন।
পরিদর্শনের সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং ভর্তি রোগীদের সঙ্গে কথা বলে তাদের সার্বিক খোঁজখবর নেন। রোগীরা চিকিৎসা সেবা সংক্রান্ত সমস্যা ও অভিযোগ তুলে ধরেন।
অধ্যাপক আব্দুল হাকিম হাসপাতালের অবকাঠামো, চিকিৎসা সেবা, ওষুধ সরবরাহসহ বিদ্যমান সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং স্বাস্থ্য কমপ্লেক্সের সমস্যা সমাধান ও চিকিৎসা সেবার মান উন্নয়নের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।
তিনি বলেন, “জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কার্যকর ও জনবান্ধব স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে সবাইকে একত্রে কাজ করতে হবে।”
পরিদর্শনে হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





