মোঃ আবু সুফিয়ান বাবু 
বালিয়াডাঙ্গী ( ঠাকুরগাঁও) প্রতিনিধি 

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৫নং দুওসুও ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোট পুনরায় গণনার নির্দেশ দিয়েছেন আদালত। দীর্ঘ চার বছর পর আগামী রবিবার (০৮ ফেব্রুয়ারি ২০২৬) এ ভোট গণনার দিন নির্ধারণ করা হয়েছে।

জানা গেছে, নির্বাচনের ফলাফল নিয়ে দায়ের করা মামলার প্রেক্ষিতে আদালত পুনরায় ভোট গণনার আদেশ দেন। মামলাটি দীর্ঘদিন বিচারাধীন থাকার পর অবশেষে ভোট গণনার জন্য নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হলো।

স্থানীয়ভাবে এ সিদ্ধান্তকে ঘিরে ভোটারদের মধ্যে নতুন করে আলোচনা ও কৌতূহল সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট প্রার্থী ও তাদের সমর্থকরাও ফলাফলের দিকে তাকিয়ে আছেন। অনেকেই বলছেন, দীর্ঘদিন পর পুনরায় ভোট গণনার মাধ্যমে প্রকৃত ফলাফল বেরিয়ে আসবে।

এদিকে, আদালতের এই সিদ্ধান্তে দুওসুও ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। এখন দেখার বিষয়, ভাগ্যের চাকা কার দিকে ঘুরে—সে অপেক্ষায় পুরো ইউনিয়নবাসী।