বালিয়াডাঙ্গী ( ঠাকুরগাঁও) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঠাকুরগাঁও-২ আসনে নির্বাচনী প্রচারণা ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। (৩১ জানুয়ারি )শনিবার বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর  ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম। এ সময় তিনি দলের শক্তিশালী কর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ও মোটিভেশনাল বক্তব্য প্রদান করেন।

সভায় দায়িত্ববোধ, ঐক্য, শৃঙ্খলা ও আত্মত্যাগের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে আরও দৃঢ়, সক্রিয় ও সাহসী ভূমিকা পালন করতে হবে। ইনশাআল্লাহ, এই প্রেরণা দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এদিকে নির্বাচনী প্রচারণায় দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অদম্য সাহস, দৃঢ় প্রত্যয় ও পরিবর্তনের অঙ্গীকার নিয়ে তরুণ ও যুবকরা মাঠে-ময়দানে প্রচারণায় অংশ নিচ্ছেন। 

ইউনিয়ন সভাপতি, 
মোঃ আবুল কালাম আজাদ (রাজু) বলেন, ন্যায়ের প্রতীককে বিজয়ের পথে এগিয়ে নিতে তরুণদের এই জাগরণই দলীয় আন্দোলনের অন্যতম শক্তি।

আমজানখোর ইউনিয়নের পাশাপাশি হরিপুর, বালিয়াডাঙ্গী, কাশিপুর ও ধর্মগড় এলাকার ভোটারদের দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।