ঠাকুরগাঁও (বালিয়াডাঙ্গী ) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় শীত উপেক্ষা করে গভীর রাতে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী উঠান বৈঠক। রবিবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে দুওসুও ইউনিয়নের জিয়াখোর গ্রামে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
গ্রামীণ জীবনে যা গভীর রাত হিসেবে বিবেচিত, সেই সময়েও কনকনে ঠান্ডা আর নিদ্রাকে উপেক্ষা করে বয়োবৃদ্ধ, যুবক ও নারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে জনসমুদ্রে রূপ নেয় বৈঠকস্থল। উপস্থিত সবাই অপেক্ষায় ছিলেন তাদের প্রিয় ‘এমপি সাহেব’-এর বক্তব্য শোনার জন্য।
শত ব্যস্ততা পেরিয়ে জনগণের কাছে পৌঁছালে উপস্থিত জনতা স্লোগানে মুখরিত হয়ে ওঠে-❝এমপি সাহেবের আগমন, শুভেচ্ছায় স্বাগতম❞।
স্লোগান আর উচ্ছ্বাসে স্পষ্ট হয়ে ওঠে- কে হতে যাচ্ছেন জনগণের ভবিষ্যৎ এমপি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-২ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম। তিনি জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং আগামীর উন্নয়ন ভাবনা তুলে ধরেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াত ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পাড়ায় পাড়ায় জনগণের আত্মবিশ্বাস ও জনজোয়ার প্রমাণ করে দিচ্ছে- এই স্রোত থামানোর সাধ্য কারও নেই, এমনটাই মনে করছেন স্থানীয়রা।





