ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার মধ্যচারোল গ্রামে বিরল এক ঘটনা ঘটেছে। ওই গ্রামের বাসিন্দা ফরিজুল ইসলাম (পিতা: হাবিবর রহমান) এর বাড়িতে একটি মুরগির ছানা জন্ম নিয়েছে, যার চারটি পা রয়েছে।
মোঃ আবু সুফিয়ান বাবু বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে মুরগিটি ডিম থেকে ছানাটি ফুটে বের হয়। পরে দেখা যায় ছানাটির স্বাভাবিক দুই পায়ের পাশাপাশি আরও দুটি অতিরিক্ত পা রয়েছে।
অস্বাভাবিক এই ছানাটি দেখতে এলাকাবাসীর মধ্যে ব্যাপক কৌতূহল ও আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই ছানাটিকে এক নজর দেখার জন্য ফরিজুল ইসলামের বাড়িতে ভিড় করছেন।
এলাকার অনেকেই বলছেন, এটি একটি বিরল ঘটনা। সাধারণত মুরগির ছানার দুটি পা থাকে, কিন্তু এই ছানাটির চারটি পা হওয়ায় বিষয়টি সবার দৃষ্টি কেড়েছে।
বিশেষজ্ঞদের মতে, কখনো কখনো জন্মগত ত্রুটি বা জেনেটিক সমস্যার কারণে এ ধরনের অস্বাভাবিকতা দেখা দিতে পারে। তবে ঘটনাটি এলাকাজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে





