বিশ্বব্যাপী ক্রমেই বাড়ছে বায়ুদূষণের মাত্রা, আর তারই ধারাবাহিকতায় উদ্বেগজনকভাবে বেড়েই চলেছে ঢাকার বাতাসের দূষণ। টানা কয়েকদিন ধরেই রাজধানীর বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।

\r\n

আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ৯টা ৪০ মিনিটে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার-এর প্রকাশিত তথ্যে দেখা গেছে, বায়ুমান সূচকে (একিউআই) ১৮৩ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ঢাকা। এই মাত্রার বায়ুকে নাগরিকদের স্বাস্থ্যের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

\r\n

একই সময়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডু, যার স্কোর ১৭০। আর তৃতীয় স্থানে রয়েছে সেনেগালের শহর ডাকার, যেখানে স্কোর ছিল ১৬৭।

\r\n

আইকিউএয়ার অনুযায়ী,

\r\n
    \r\n
  • \r\n

    ০–৫০: ভালো

    \r\n
  • \r\n
  • \r\n

    ৫১–১০০: মাঝারি

    \r\n
  • \r\n
  • \r\n

    ১০১–১৫০: সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর

    \r\n
  • \r\n
  • \r\n

    ১৫১–২০০: সকলের জন্য অস্বাস্থ্যকর

    \r\n
  • \r\n
  • \r\n

    ২০১–৩০০: খুবই অস্বাস্থ্যকর

    \r\n
  • \r\n
  • \r\n

    ৩০১–৪০০: ঝুঁকিপূর্ণ

    \r\n
  • \r\n
\r\n

এই অবস্থায় বিশেষজ্ঞরা শিশু, প্রবীণ, অসুস্থ ব্যক্তি ও অন্তঃসত্ত্বা নারীদের ঘরে থাকার এবং অন্যদেরও বাইরে যাওয়া সীমিত রাখার পরামর্শ দিয়েছেন।

\r\n

বায়ুমান সূচক নির্ধারণ করা হয় মূলত পাঁচটি প্রধান দূষণ উপাদানের ভিত্তিতে— বস্তুকণা (PM₂.₅ ও PM₁₀), নাইট্রোজেন ডাই-অক্সাইড (NO₂), কার্বন মনোক্সাইড (CO), সালফার ডাই-অক্সাইড (SO₂) ও ওজোন (O₃)।

\r\n

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, প্রতি বছর বায়ুদূষণের কারণে বিশ্বে প্রায় ৭০ লাখ মানুষ প্রাণ হারায়। এর ফলে স্ট্রোক, হৃদ্‌রোগ, ফুসফুসের ক্যানসার, শ্বাসতন্ত্রের সংক্রমণসহ নানা রোগে মৃত্যুর হার বাড়ছে।

\r\n

বিশেষজ্ঞরা মনে করছেন, বায়ুদূষণ রোধে দ্রুত পদক্ষেপ না নিলে জনস্বাস্থ্য আরও মারাত্মক হুমকির মুখে পড়বে।