বান্দরবান প্রতিনিধি: বান্দরবান ৩০০নং সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) তিনি বান্দরবান জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শামীম আরা রিনির কাছে আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র দাখিলকালে বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় নির্বাচনী প্রক্রিয়া সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র গ্রহণ করেন।
উল্লেখ্য, বান্দরবান-৩০০ সংসদীয় আসনটি পার্বত্য অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ আসন হিসেবে বিবেচিত, যেখানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা ক্রমেই বাড়ছে।





