ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার পুলিশ বিশেষ অভিযানে চারজন আসামিকে গ্রেফতার করেছে। থানা সূত্র জানায়, শুক্রবার (২৫ জানুয়ারি ২০২৬) ভোর সাড়ে ৪টায় বাঞ্ছারামপুর থানার এসআই (নিঃ) মো. কামাল হোসেন ও তার সঙ্গী ফোর্স থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে বাঞ্ছারামপুর থানার এফআইআর নং–২, তারিখ–০২ জুলাই ২০২৫; জিআর নং–৫ এর এজাহারভুক্ত চারজন দুর্ধর্ষ আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন:
১) সাইফুল ইসলাম (৩৫), পিতা নান্নু মিয়া
২) মো. শাকিরুজ্জামান ওরফে শাকির (৩৫), পিতা আব্দুস সালাম
৩) নাজিম উদ্দিন (৩৫), পিতা মৃত আব্দুল খালেক
৪) খাইরুল ইসলাম (৩২), পিতা মৃত আব্দুল মতিন
তারা সবাই পাহাড়িয়াকান্দি ইউনিয়নের জয়কালীপুর গ্রামের (পূর্বপাড়া, ০২ নং ওয়ার্ড) বাসিন্দা। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার (আইন-শৃঙ্খলা বিঘ্নকারী) আইন, ২০০২-এর ৪/৫ ধারা এবং The Explosive Substances Act, 1908-এর ৩/৪/৬ ধারা সহ একাধিক মামলা রয়েছে। এছাড়া, বাঞ্ছারামপুর থানার আরেকটি মামলায় এফআইআর নং–৬, তারিখ–২২ আগস্ট ২০২৪; জিআর নং–৮৩, দণ্ডবিধি ১৪৩/৩২৬/৩০৭/৪৩৬/১১৪ ধারাসহ বিস্ফোরক আইনের অভিযোগ রয়েছে।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, গ্রেফতারকৃতরা রাজনৈতিক পরিচয়ে পাহাড়িয়াকান্দি ইউনিয়ন যুবলীগের বিভিন্ন পদে দায়িত্বে রয়েছেন। গ্রেফতারের পর তাদের প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে। বাঞ্ছারামপুর থানা পুলিশ এ ধরনের অভিযানের কাজ অব্যাহত রাখবে বলে জানিয়েছে।





