দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে রাজস্ব আদায় বাড়ানো এবং ব্যয়ের কার্যকর ব্যবস্থাপনার লক্ষ্য নিয়ে ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। সোমবার (২ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে তিনি বাজেট বক্তৃতা শুরু করেন।
\r\nএবারের প্রস্তাবিত বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা, যা চলতি ২০২৪-২৫ অর্থবছরের মূল বাজেটের তুলনায় ৭ হাজার কোটি টাকা কম। বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা রাজস্ব আহরণে সক্ষমতা বৃদ্ধি ও অপ্রয়োজনীয় ব্যয় হ্রাসের মাধ্যমে দক্ষ অর্থনৈতিক ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেন।
\r\nবাজেটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে ২৪২৩ কোটি টাকা, যা গত অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় প্রায় ৮৪২ কোটি টাকা বেশি।
\r\nপ্রস্তাবিত বাজেটে: উন্নয়ন খাতে বরাদ্দ: ১৪৪০ কোটি ৩৭ লাখ টাকা,পরিচালন খাতে বরাদ্দ: ৯৮২ কোটি ৬৩ লাখ টাকা
\r\n২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত বাজেটে এই দুটি খাতে যথাক্রমে বরাদ্দ ছিল ৬২৮ কোটি এবং ৯৫৩ কোটি টাকা। সে হিসাবে এ বছর ক্রীড়া খাতে উল্লেখযোগ্য পরিমাণ বরাদ্দ বেড়েছে।
\r\nবাজেটে যুব উন্নয়ন কার্যক্রম, ক্রীড়াবিদদের প্রশিক্ষণ এবং খেলাধুলার অবকাঠামো উন্নয়নের ওপর জোর দেওয়ার মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গন আরও গতিশীল ও টেকসই হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।





