বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বাউলদের ওপর হামলা অত্যন্ত নিন্দনীয়। তার ভাষায়, বাউলরা দেশের গ্রামীণ ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। তাদের ওপর হামলা উগ্রবাদী ও ধর্মান্ধ চক্রের কাজ বলে মনে হয়, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বুধবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় ঠাকুরগাঁও জেলা বিএনপির নতুন কার্যালয় উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল কড়াইল বস্তির অগ্নিকাণ্ড নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, সেখানে কয়েক হাজার মানুষ বাস করতেন। অগ্নিকাণ্ডে তারা সবকিছু হারিয়ে এখন নিঃস্ব। এটি দরিদ্র মানুষের জন্য বড় ধরনের আঘাত।
তিনি সরকারের প্রতি আহ্বান জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য দ্রুত ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে আগুন লাগার প্রকৃত কারণ খুঁজে বের করতে সুষ্ঠু তদন্তের প্রয়োজন রয়েছে। কারও অবহেলা বা দায় থাকলে তাকে আইনের আওতায় আনতে হবে।
এর আগে দুপুরে ঠাকুরগাঁও চৌরাস্তা এলাকায় বাউল সমর্থকদের মানববন্ধনের প্রস্তুতিকালে তৌহিদী জনতার হামলার ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন।





