ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ ও ভারতের মধ্যে বিরাজমান উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন।


সোমবার (২২ ডিসেম্বর) ঢাকার রাশিয়ান দূতাবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘যত দ্রুত সম্ভব এই উত্তেজনা নিরসন করা প্রয়োজন।’ তিনি আরও বলেন, রাশিয়া দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে না।


বর্তমান পরিস্থিতি আরও গুরুতর না হওয়ার জন্য সতর্ক করে খোজিন মন্তব্য করেন, প্রতিবেশী রাষ্ট্রগুলোর সম্পর্ক পারস্পরিক আস্থা ও বিশ্বাসের ওপর ভিত্তি করে পরিচালিত হওয়া উচিত।


এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে রুশ দূতাবাস স্বাগত জানিয়েছে। দেশটি আশা করছে, ভোট নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে এবং নির্বাচনের আগে দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে।


নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে তিনি জানান, রাশিয়া ইতোমধ্যে ইসির সঙ্গে যোগাযোগ রাখছে এবং আনুষ্ঠানিক আমন্ত্রণ পাওয়ার অপেক্ষায় রয়েছে।